আমার ইচ্ছে করে, পাখি হয়ে
নীল আকাশে উড়ি,
ইচ্ছে করে খোকার হাতের
হই রঙিণ ঘুড়ি।
ইচ্ছে করে নৌকা হয়ে
স্রোতে স্রোতে ভাসি,
ইচ্ছে করে সবার মুখে
ফুটাই আমি হাসি।
ইচ্ছে আমার আঁকা-আঁকি
ইচ্ছে বই পড়া,
ইচ্ছে করেই লেখলাম আমি
ছোট্ট একটি ছড়।
স্কুল : আনন্দপাঠ
শ্রেণি : ৪র্থ
Post a Comment