advertisement

দুষ্ট মেয়ে


দুষ্ট আমি মিষ্টি আমি
সবাই বলে তাই,
সবার প্রতি ভালোবাসার
কোন জুড়ি নাই।

খাই-দাই ফুর্তি করি
পড়া ভুলে যাই,
পড়ার চেয়ে দুষ্টমিতে
বেশি মজা পাই।

মা বলে দস্যি মেয়ে
বাবাও বলে তাই,
সবার কাছে প্রিয় তবু
কোন চিন্তা নাই।।

স্কুল : আনন্দপাঠ
শ্রেণি : দ্বিতীয়


No comments