advertisement

অরুনিমা


অরুনিমা(১)

অরুনিমা,
পূর্নিমার চাঁদকে প্রশ্ন করেছিলাম,
জোছনার রং সে কোথায় পেয়েছে?
শুনেছি সে তোমার তনু থেকে ধার করেছে।

অরুনিমা,
বৈশাখের মেঘের কাছে প্রশ্ন করেছিলাম,
কালচে রং সে কোথায় পেয়েছে?
শুনেছি সে তোমার চুলের কাছে চেয়ে নিয়েছে।

অরুনিমা,
সমুদ্রের কাছে প্রশ্ন করেছিলাম,
কি রহস্য তার গভীরতার??
সে জানতে বলেছে চোখের রহস্য তোমার।

অরুনিমা,
গোলাপের কাছে প্রশ্ন করেছিলাম,
কোমলতার উৎস কোথায় তার?
সে ছুঁতে বলেছে কপল তোমার।

অরুনিমা,
আমি আমার মন কে প্রশ্ন করেছিলাম,
সবচেয়ে কিসে সূখ এ পৃথিবীতে?
মন বলেছে "শুধু তোমার হাসিতে"।


No comments