অরুনিমা (৩)
অরুনিমা,
কোন এক শীতের সকালে স্বপ্নযোগে
তোমার কপালে আলতো চুম্বন এঁকে
অদৃশ্যের কাঁথা গায়ে দিয়ে
তোমাকে চমকিয়ে দিতে ইচ্ছে করে।
অরুনিমা,
কোন এক দূপুরবেলা স্নান শেষে
ভেজা চুল নিয়ে যখন আয়নার সামনে
দাড়িয়ে চুল আচড়াবে আনমনে
আয়নাতে একঝলক উঁকি দিতে ইচ্ছে করে।
অরুনিমা,
কোন এক বিকেলবেলা শরতের বাতাসে
তোমার নীলাভ শাড়ির আচল ধরে
সদ্যফোঁটা কাশফুল হাতে নিয়ে
তোমার খোঁপায় গেথেঁ দিতে ইচ্ছে করে।
অরুনিমা,
কোন এক রাতেরবেলা বিছানায় শুয়ে
তোমার ঘুম ঘুম চোখে অপলক চাহনি মাঝে
আমার মিথ্যে বলা রুপকথার গল্পে
তোমার বিশ্বাস আমার খুব দেখতে ইচ্ছে করে।

Post a Comment