আমি ডুব দেই
নজরুলের প্রেমের কবিতায়
একসময় ভেসে উঠতে হয়
কবিতা যখন ফুরায়।
আমি ডুব দেই
গভীর ঘুমে স্বপ্নময়
কিন্ত জেগে উঠতে হয়
মিষ্টি ভোরের মায়ায়।
আমি ডুব দেই
অযথা অকারন ভাবনায়
কিন্তু ঘোর কেটে যায়
ফিরতে হয় বাস্তবতায়।
আমি ডুব দেই
তোমার ওই চোখের মায়ায়
"অরুনিমা" আমার মন হারায়
চোখের ঘভীর গভীরতায়।
Post a Comment