অরুনিমা(৪)
অরুনিমা,
তোমায় আজ বড্ড মনে পড়ছে
মনে হচ্ছে অনেককাল বিচ্ছিন্ন তোমায় ছেড়ে,
তোমার চঞ্চলতা মাখা উৎসুক নয়নদুটি
কাছে ডাকছে আমার পাথর মনটি।
অরুনিমা,
অদ্ভুদ কাটানো সময় গুলি তোমার সাথে
স্বাদে আজ টইটুম্বর মন চাচ্ছে ফিরে পেতে,
যখন তোমার দেখা মেলেছিল না চাওয়াতেই
তখন শুধু পেয়েছো অবহেলা,অযতন আর অপমানই।
অরুনিমা,
আজ তোমার দূষ্টু মিষ্টি অমুল্য আবদার
হারিয়ে গিয়েছে অচেতন তোমার শান্ত স্বভাবে,
আজ শুধু রাগ হয় প্রচন্ড নিজের উপর
কিন্তু মন চাচ্ছে অনুভব করতে নতুনরুপে।

Post a Comment