বদ অব্বেসের বদফল
অণু গল্প
অলপো কয়দিন আগে ঘটি গেইচে এই মজার ঘটোনা কোনা।কিন্তুক সেটা দুক্কেরো ফির!ওইযে কয়না" কারো পোউষ মাস কারো সর্বনাশ!কারো ওট ফাটে কারো মুকোত হাসি ফোটে"! এমন ঘটনা বুইজবার পাইচেন তো।
অংপুর সিটির ৩৩ লাম্বার রোয়াডের এক্কেবারে উত্তুরপাকে মোর বাড়ি। হাইক্যাট্টারী গেরাম। আর এক্কেবারে দক্ষিণপাকের গেরামের নাম হোসেননগর।
ঐ হোসেননগরের এক চ্যাংরার নাম সোহাগ। বয়স ১৬/১৭ পার পার।মোর এলাকাবাসী ভাইগন্যা হয়।
ঘটচে কি...একদিন সোহাগ হাগাখানাত গেইচে হাইগব্যার। চ্যাংরার পকেটোত আচলো শলাই। যেহেতু ওটেকোনা কোনো কাম নাই। সেহেতু ওয় ওটে বসিয়্যা শলাইর খাটি ঠোকায় আর নেচোত ফ্যালায়। এইরকোম করতে করতে একবার হয় কাম। হটাৎ শলাইর খাটির আগুনের সাতে হাগাখানার গ্যাসের সাতে ভেজাল বাজি গ্যালো। ভকলাং করিয়্যা আগুন জ্বলি ওটিল.! বোচ্চেন তো কী ঘটনা ঘটি যাবার পারে? কি ঘটনা ঘটছে!
চ্যাংরার পোড়া যাওয়া জাগাগুল্যা শুকেইতে পেরায় ১৪/১৫ দিনের থাকি বেশি সমায় নাগছে। কয়দিন আগোত একদিন ঘাটাত মোরে সাতে উয়ার দ্যাখা।
মুই কনু ক্যা বেহে মামু! হাইগব্যার বসি কী ঘটনা তোর ঘটচেলো? ওয় কয়...!
ঐ কতা আর কন্না মামু! শরম নাগে।
পরে মুই কনু বিড়ি খাবু খা। সেইবুলি হাগাখানাত যায়্যা খাওয়া নাগবে? ওটায় কী তোর নেরাপদ জাগা! আর কোনোটে জাগা আচিল না?
মোটকতা কাইয়ো হাগাখানাত যায়্যা আগুন জ্বলাবান্নান। কারণ ওটে এমন গ্যাস আচে যেটা আগুনের শোতরু।
শব্দার্থ: আঞ্চলিক শব্দ থোকে চলিত শব্দ।
হাগাখানা =>টয়লেট,লেপ্টিন
শলাই=> ম্যাস,দেয়াশলাই
উত্তুর=> উত্তর
মুই => আমি
সেই বুলি=> সেই জন্যে
নাগবে=>লাগবে
কাইয়ো => কেউয়ে
শোতরু=> শত্রু
চ্যাংরা=> ছেলে
ওটেকোনা=>ওখানে,ওই খানে
শরম=>লজ্জ
কনু=>বললাম
গল্প এডিট ও শব্দার্থ সংযোজনে আনাস আহমাদ।

Post a Comment