advertisement

দুঃস্বপ্নের চিরস্থায়ী বাগানে


জেগে ওঠো ভূমি ও ফসলের মাঝে লুকিয়ে থাকা পাখির কান্না, মাটির দেয়ালে থাকা মহাত্মার ম্যরাল, স্পর্শ করো পৃথিবীর প্রতিছায়া যা মূলত তোমাদেরই ছায়ার সমাধান।
অথবা স্পর্শ করো অকৃত্রিম কন্ঠ পৃথিবীর যা সর্বত্র বহমান অথচ শ্রবণের অতীত মানুষের অথবা যা কখনো শুনতে চায়নি মানুষ এবং যার ফলে বৃদ্ধি পাচ্ছে বধিরতা, সংঘাত আর শুণ্য সম্প্রদায়।
দায় মুক্তির আশায় ঘুর্ণনরত লোক যাদের কেন্দ্রে ছিল লালসা ও লোভ তারা আজ আকন্ঠ, আপ্রাণ, স্পর্শ করতে চায় পৃথিবীর প্রতিছায়া।
কিন্তু হায়, পৃথিবীও ঘুর্ণনরত, সওে যাচ্ছে দূরে, তাদের থাকে, অতত্রব জেগে ওঠো পাখির কন্ঠ, মাটির কান্না, মানুষের বধিরতার মহান ঔষধ।

No comments