খেলার সাথী
ওরা তিন খেলার সাথী
শরিফা,শিউলি,শেফালী,
সারাদিন কাটে আনোন্দ বিলাতে
প্রজাপতির মত ডানা মেলি।
ফুল,পাতা,ধুলি মাটির সাথে
ওদের বেজায় ভাব,
ঘুমের মাঝে-নিত্য রোজে
দেখে পুতুল খেলার খোয়াব।
কদম ফুলে পাপরি দিয়ে
কোরমা,পোলাও রাধে,
হিজল,বকুল ফুলে মালা গেঁথে
খোপায় ওরা বাঁধে।
মাথায় ওদের চুল কোথায়
সে যে কলা পাতার বেনি,
তার দিঘল ছোতর বানিয়ে শাড়ী
ছড়ায় রূপের রশোনি।
কাদ মাটির হরেক পিঠা বানায়
বালি হলো যার চিনি,গুড়,
কানশিসা,সোটি ফুলের মধু পিয়ে
অতিথিদের মুখে তৃপ্ত সুর।
করি ফুলের পাপরি দিয়ে
সাজায় রাজকুমারী,
ঘাস ফুলের মুকুট পড়ে কুমার আসে
সাথ সমুদ্র দিয়ে পারি।
বিয়েও হয় সোফিও হয়
আসলে বিদায়ের পালা,
সহস্র ব্যথা কান্ন হয়ে
ভাঙ্গে ঘুমের তালা।।

Post a Comment