advertisement

প্রিয়সী


ভালোবাসি সকাল বিকাল
রাতের শেষ প্রহর স্বপনো বুনি,
তোমায় পাবার আশায় সূর্য দেখি
একবার ভালোবেসেই দেখ প্রিয়সী।

এনে দেব রাতের ধ্রূবতাঁরা
গান শুনিয়ে ঘুমাবো তোমায়,
পাহাড়াদার হয়ে জেগেই থাকবো
একবার ভালোবেসেই দেখ প্রিয়সী।

মুক্তা-ঝরা এনে দেব তোমায়
পুতুলের ন্যায় সাজাবো তোমায়"
কবিতায় মুগ্ধ করে দেব,
একবার ভালোবেসেই দেখ প্রিয়সী।

জোনাকির মিঠি মিঠি আলোতে
সন্ধ্যার ঝলসানো প্রদ্বীবে
নবান্নের উৎসবে ভরিয়ে দেব
একবার ভালোবেসেই দেখ প্রিয়সী।

বসন্তে শিমুলের চোখ মেলা
কোকিলের আনা-গোনায়
পল্লীগীতি-ই মুগ্ধ করে দেব
একবার ভালোবেসেই দেখ প্রিয়সী।

No comments