আমি সেই মেয়েটি
আমি সেই মেয়েটি...
যার জন্মের দিনটি আমার মায়ের জীবনে কষ্ট আনে!
আমি সেই মেয়েটি...
যে পৃথিবীর আলো দেখার সাথে আমার বাবার মুখে
কালো মেঘের ছায়া পড়ে!
আমি সেই মেয়েটি...
যে শুধু মেয়ে হয়ে জন্মানোর অপরাধে কনকন শীতে রাতে এক টুকরো কাঁথা
আমার মায়ের জোটেনি!
আমি সেই মেয়েটি...
যার চোখের জলে রোজ মধ্যেরাতে বালিশ ভেজে!
আমি সেই মেয়েটি...
যার চোখে হাজার স্বপ্ন খেলে।

Post a Comment