সাদা পায়রা
স্বপ্নে বোনা সাদা পায়রা, ডানা মেলে-
খাচা ভেঙে বহু দুরে যা উড়ে
অনাবিল সুখ আর শান্তি নিয়ে
আবার তুই আসিসরে ফিরে।
সাদা পায়রা তুই তো শান্তির প্রতিক
আমার স্বপ্নের রঙে বোনা শান্তির ছায়া,
ছেরে যাসনে কখনো মোরে দুঃখী করে
মোরে বাচিয়ে রেখেছে এখনো তোরই মায়া।
কস্টের তীব্রতায় যখন চোখে পানি আসে
স্বপ্নের ডানায় ভর করে বহু দুরে যাই উড়ে,
সুখ খুঁজতে খুঁজতে স্বপ্নের রাজ্যে
সাদা পায়রাটাকে স্বপ্নেই আনি ধরে।
বাস্তবে কি পারব কখনো ধরতে?
স্বপ্নের সেই সাদা পায়রাটাকে,
নাকি চিরদিনই খুজতে হবে এভাবে
দুঃখ পেয়ে কাঁদতে হবে আমাকে?

Post a Comment