advertisement

আমি রব না


আমি রব না..
এ পদ্ম রবে,মেঘনা রবে,
রবে যমুনার চঞ্চল চোরাবালি তীর,
রবে উদয় অস্ত শশীর চির দীপ্ত,
পৃথিবীর নীল আবির।
রবে হিমাদ্রির ভেজা অভিনব লতা,
কুহেলী ভরা ক্ষণিক প্রভাত,
গোধূলির আভায় সন্ধ্যা ভরা রাত।
রবে তারা তমশার নিত্য রাত,
রবে সুবাশিত কানন,নীলাবন,
চির পথে পথিকজন।
আমি রব না,
এ ধরিত্রীর সাথে বেঁধে মায়ার বাঁধান।
রবে সিন্ধু চর নির্ঝর,পূবালী উদাস ঝড়,
বহমান স্রোতে ডিঙি খেয়া,
আমি রবনা সময়ের সাথে ধরে পাজ্ঞা।
এ চন্দ্র রবে সূর্য রবে,
রবে জীবনানন্দ দাসের কবিতা।
একদিন জীবন তরী ডুবে যাবে,
হালকা জলস্রোতে আমি চলে যাবো,
পৃথিবীর নিয়ম নীতির চির পথে।

No comments