আকাশ আমায় স্বপ্ন দেখায়
অনেক দিন পর লিখছি
কলম আর আগের মতন চলে না
মুক্ত চিন্তাগুলো আজ মূমূর্ষ
আর চিন্তাশক্তিতে বড় বড় পেরেক মারা।
তবুও অনেক দিন পর লিখছি
আকাশের দিকে তাকিয়ে দেখি
সেখানে কোন সীমানা নেই, সর্বত্র একই রকম
শুধু মাটিতেই যত জাত বর্ণ আর দলাদলি।
আজ অনেক দিন পরে লিখছি
কারন এখনো আমি স্বপ্ন দেখি
আকাশ আমায় স্বপ্ন দেখায়
একদিন বড় বড পেরেকগুলো ছুঁডে ফেলবো নর্দমায়।

Post a Comment