advertisement

প্রতিদান


অজানা দেশের যাত্রী বেশে
অচেনা পথে করি গমন
আপন যারা ভূলিয়া তাদের
ভূল মানুষে ভাবি আপন।

জন্মদাতা পিতা যিনি তার
দু:খ-শোকের নেইতো শেষ
পর পিতা জনে আপন ভাবি
রাখিনা তাদের দু:খের রেশ।

পত্নী মাতারে আপন ভাবিয়া
নিজ মাতারে ভূলিয়া যাই
দু:খিনী মাতার স্বপ্নের বিলাস
পুরন করার ইচ্ছা নাই।

প্রিয়সীর বোন ডাকে দুলাভাই
আপন বলো কাহারে কয়?
আদরের বোন মরতে বসেছে
খোঁজ লইবার নাই সময়।

পর মানুষেরে করিলে আপন
স্বার্থ শেষে ভূলিয়া যায়
বিপদের বেলা সব বেথা ভূলে
আপন রক্ত কথা কয়।

মানুষ তো নই বেঈমান সব
করি সদা কত ভ্রান্তি
মাতা পিতারে করিলে আপন
তবেই মিলিবে শান্তি.....।

No comments