“চিরাচরিত কয়েদি”
অভিমানে বেঁকে বসে মন
পালিয়ে যেতে চায় দুর বহু দুরে
মানানো যায়না তারে বোঝানো যায়না
রুপ কথারা হারিয়ে গেচে আজ
বড় হওয়া মন বড়ই অদ্ভুতুরে!
কোথায় সে সব স্বপ্র আঁকা
রঙ্গিন ক্যানভাস আর সুখের শত ছবি,
ধুয়ে গেছে রঙ্গ ভেঙ্গেছে ক্যানভাস
ঘোলাটে আজ সকল দৃশ্যপট
উদাস হয়ে আজ শৈশব টারে ভাবি!
হারিয়ে গেছে দুধ মাখা ভাত
আর ভুুতের ভয়ের আঁধার সে সব রাত্রি,
অনেক দুরে ফেলে এসেছি যেন ভুল করে
বায়না আর আব্দার ভরা সে সব দিন
হয়েছি আজ নাম না জানা যাত্রি!
হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার
সেই দুপুর বিকেল গুলো আজ অজাানায়,
ঘুড়ি উরিয়ে শাপলা তুলে কাটানো দুপুর
গোল্লাছুট আর লুকোচুরিতে কাটানো বিকেল
সেই সব দিন আজ স্মৃতির মনি কোঠায়!
হারিয়ে গেছি আমার আমি
নিজেকেই আজ বড় অচেনা লাগে,
ফিরে যেতে ইচ্ছে করে সময়ের পথ ধরে
স্বার্থের এই বড় হওয়া পেছনে ফেলে
এখনোও শুদ্ধ স্বপ্ন দেখার বাসনা জাগে!

Post a Comment