সময়ের মূল্য
সময় অমূল্য রতন-যাকে করতে পারিনা যতন-
চলছি সর্বদা মনের মতন!
হেলায় হেলায় দিবস-রজনী চলে যায়-
না বেরে আয়ু কমছে হায়!
সকলে তো করি বিশ্বাস
যে কোন সময় রুদ্ধ হবে শ্বাস-
তবুও পৃথিবীতে বড় হওয়ার তীব্র আশ্বাস।
হায়রে বসুন্ধরা-তোমার পিছনে ছুটে সর্বহারা...
তোমার জন্য হয়েছি বিবাগী,
আসল সত্য ভুলে হয়েছি অভাগী।
সবে মরিচিকা,কি পেয়েছি শান্তুি-
শুধু বেরেছে হতাশা,ক্লান্তি,
কখনো আসেনি মনে শ্রান্তি,
ভেবে দেখি আসলে সবে ভ্রান্তি!
প্রবাতে যেজন করবে হেলা-
অবেলায় তাদের ডুববে বেলা,
অকূলে ভাসবে ভেলা....
শেষ হবে এ রঙের মেলা।।

Post a Comment