সুপ্রভা-তুমি নেই বলে
সুপ্রভা...তুমি নেই বলে
ষড়ঋতুর বাংলাদেশ আজ
চার ঋতুতে বদলি হয়েছে।
তুমি নেই তাই-
নবান্ন উৎসব হারিয়ে গেছে।
তুমি নেই বলে-
কান্নামাছি, ডাঙ্গুলি খেলা
হারিয়ে গেছে।
সুপ্রভা... তুমি নেই বলে-
গাজী মিয়ার বস্তানি
হারিয়ে গেছে।
চম্পুগান, ঘেটুগান
হারিয়ে গেছে।
আর আমার চোখ দুটি...
অজস্র বছর ধরে-
তোমায় একটা বার
দেখবে বলে অপেক্ষায় আছে।
রৌদ্র দিনের ছায়া হবো
নাজমা সরকার
তোমার বাড়ি ফেরার তারা হবো,
ক্লান্ত চোখের ঘুম,খুব কাছের
বালিশ হবো।
তোমার থমকে যাওয়া কথা হবো,
তোমায় শাসন করার লাঠি হবো,
তোমার দুঃখ ভরা চোখের জল হবো।
তোমার হৃদয় ছোয়া গান হবো,
তোমার গান কবিতার লিরিক হবো,
তোমার গল্পে ছন্দে মিশে রবো,
তোমার পাশে চলার ছায়া হবো।
তোমার দুঃখ সুখের সাথি হবো,
জোছনা রাতের আলো হবো,
নিঝুম রাতের তারা হবো,
তোমার গভির ঘুমের স্বপ্ন হবো।
সকালবেলা তোমার ঘুম ভাঙ্গানোর
এক ফালি সোনালী রৌদ্রো হবো।
তোমার সারা দিনের ক্লান্তি হবো,
চৈত্র রোদে তোমার ছাতা হবো,
বর্ষা কালের বৃষ্টি হবো,
নদীর ধারে সাদা কাশ ফুল হবো,
তোমায় উষ্ম সুখের ছোয়া দিবো
দখিন জানালার খোলা বাতাস হবো,
তোমার হৃদয়ে দোলা দিবো।।।

Post a Comment