অপরিচিতা
এখন রাতগুলো চোখ বুজে সহ্য করে সে ,
উপভোগ করার স্বপ্ন গুলো এখন মর্গে ,
নুতুন শরীর তবুও নতুনত্ব নেই একটুও ,
রোজ বেচাকেনা করতে হয় নামি সুখ ,
পরিচিত শহরেও অচেনা মানুষ হয়ে ...
রোজ বিলিয়ে দিতে হয় সব মুখবুজে,
কারন সে তো বিনিময় নেয়,
তার বলার অধিকার বিক্রি করেই,
সে বেচে থাকে আলোর শহরে...
এখন চাঁদ তারা সব বিলাসবহুল আকাঙক্ষা ,
মুখময় ছড়ানো অতৃপ্ত হাসির বিনিময় নিয়ে ,
পেট ভরায় সে রোজ নিজেকে খেয়ে খেয়েই ,
আঁধারের অপেক্ষায় নিদারুণ উৎসুক সে ,
শুধু অজানা মনের গভীরে ব্যাথা নিয়ে ...

Post a Comment