স্বাধীনতা
স্বাধীনতা আমার
রক্তাত্ব হৃদয়ের আহাজারি
মায়ের চোখের জল
বোনের অমূল্য সম্ভ্রম ।
স্বাধীনতা আমার
ক্ষত বিক্ষত বাকহীন মনে
অন্ধকারের প্রবল সঞ্চার
মানুষের আর্তনাদ।
স্বাধীনতা আমার
মহাশ্মশান গ্রাম,শহর
শত্রুর করুন ধ্বংসলীলা
লাশের গন্ধ।
স্বাধীনতা আমার
বুকের পাঁজর ছিদ্র করা
বুলেটের নির্মম আঘাত
ভাইয়ের গলিত দেহ।
স্বাধীনতা আমার
রক্ত¯œাত মুক্তির ইতিহাস
মুক্ত আকাশ।
স্বাধীনতা আমার
মুখের ভাষার অবাদ বিচরণ
লক্ষ প্রাণে কেনা
অমূল্য সম্পদ।

Post a Comment